ওয়াটার পিউরিফায়ার ক্রয়, ইনস্টলেশন, ফিল্টার পরিবর্তন ও সার্ভিস সংক্রান্ত তথ্যাবলি জেনে নিন।
১. কীভাবে ওয়াটার ফিল্টার অর্ডার করব?
আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি পছন্দের ফিল্টার অর্ডার করতে পারেন। এছাড়া আমাদের হটলাইন 01733109010
অথবা হোয়াটসঅ্যাপ 01933109010
নম্বরে মেসেজ করে আপনার নাম, ঠিকানা ও কাঙ্ক্ষিত মডেল জানিয়ে সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন।
২. ফিল্টার কি আপনারা বাসায় এসে ইনস্টল করে দেন?
হ্যাঁ, ঢাকা শহরসহ নির্দিষ্ট এলাকাগুলোতে আমাদের দক্ষ টেকনিশিয়ান সরাসরি আপনার বাসা কিংবা অফিসে গিয়ে প্রফেশনালি ফিল্টার ইনস্টলেশন ও ফিটিংস সম্পন্ন করে দেয়।
৩. সারা দেশে কি ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা রয়েছে?
হ্যাঁ, ঢাকা এবং ঢাকার বাইরে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিরাপদ ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে। পণ্য হাতে পেয়ে দেখে মূল্য পরিশোধ করতে পারবেন।
৪. ফিল্টারের কার্ট্রিজ বা ক্যান্ডেল কতদিন পর পর পরিবর্তন করতে হয়?
পানির গুণমান ও ব্যবহারের পরিমাণের ওপর ভিত্তি করে প্রাইমারি পিপি (PP/Sediment) ফিল্টার সাধারণত ৩–৪ মাস পর এবং ভেতরের কার্বন/মেমব্রেন ১–২ বছর পর পর পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়। কার্ট্রিজ পরিবর্তনের প্রয়োজন হলে আমাদের জানালে অরিজিনাল পার্টস সরবরাহ করা হয়।
৫. ওয়াটার ফিল্টারে কী ধরনের ওয়ারেন্টি পাওয়া যাবে?
আমাদের প্রতিটি পিউরিফায়ারে নির্দিষ্ট মডেল অনুযায়ী ১ থেকে ২ বছরের মোটর ও পার্টস ওয়্যারেন্টি সুবিধা রয়েছে। যেকোনো কারিগরি ত্রুটিতে দ্রুততম সময়ে বিক্রয়োত্তর সার্ভিস প্রদান করা হয়।
৬. কাস্টমার সার্ভিসের সময়সীমা কতক্ষণ?
আমাদের হটলাইন ও হোয়াটসঅ্যাপ কাস্টমার সাপোর্ট প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত সক্রিয় থাকে।